ভূঞাপুরে ভূয়া সেনা সদস্য গ্রেফতার

S M Ashraful Azom
ভূঞাপুরে ভূয়া সেনা সদস্য গ্রেফতার
অভিজিৎ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধুসেতু পূর্ব পাথাইলকান্দি বাজার থেকে ভূয়া এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের মৃত অতুল চন্দ্র কর্মকারের ছেলে রিপন চন্দ্র কর্মকার (৩২)।

গত বৃহস্পতিবার রাতে তাকে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজার থেকে আটক করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ।

বঙ্গবন্ধুসেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রিপন কর্মকার পাথাইলকান্দি বাজারে একাধিক ওষুধের দোকানে ইউনিফর্ম পড়ে সেনা সদস্যের পরিচয় দিয়ে টাকা দাবী করেন। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে বিভিন্ন প্রশ্ন করলে সে সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

ওসি আরো জানান, সে চাটখিল থানার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর পরিচয় দিয়ে এই কাজ করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান