জামালপুর হাসপাতালে আরেকটি এম্বুলেন্স প্রদান

Seba Hot News
জামালপুর হাসপাতালে আরেকটি এম্বুলেন্স প্রদান

জামালপুর সংবাদদাতা ॥ ৭ ডিসেম্বর শুক্রবার জামালপুর জেনারেল হাসপাতালেরোগী বহনের জন্য নতুন আরো একটি এম্বুলেন্স সংযোজন করা হয়েছে। নতুন এই এম্বুলেন্স প্রদান করেছেন পাট বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি।

নতুন এম্বুলেন্স প্রদান করার সময় জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. কামরুজ্জামানসহ কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জামালপুর জেনারেল হাসপাতালে এম্বুলেন্স প্রদান করার সময় পাট বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই এম্মুলেন্স সংযোজন হওয়ার ফলে জেলা সদর ও ৭টি উপজেলার মানুষ জরুরী রোগী পরিবহনে উপকৃত হবে। তিনি হাসপাতালে আসা রোগীদের সঠিক চিকিৎসা সেবা দিতে হাসপাতালের ডাক্তার ও নার্সদের পরামর্শ দেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান