শুরু হয়েছে দেলদুয়ার আধুনিক অডিটোরিয়াম-কমিউনিটি সেন্টার নির্মান

S M Ashraful Azom
শুরু হয়েছে দেলদুয়ার আধুনিক অডিটোরিয়াম-কমিউনিটি সেন্টার নির্মান

সেবা ডেস্ক: আধুনিক সমাজ ব্যবস্থায় বিয়েশাদী, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা সমাবেশ করার মতো টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় সরকারি ও বেসরকারি কোন কমিউনিটি সেন্টার নেই। সরকারের নিকট দেলদুয়ারবাসীর দীর্ঘদিনের দাবী ছিল আধুনিক কমিউনিটি সেন্টারের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

দেলদুয়ার থানার পাশেই নির্মাণ কাজ শুরু হয়েছে ৫শ আসন বিশিষ্ট অত্যাধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের। গত ২৮ নভেম্বর প্রিকাস্ট পাইল ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাদিরা আখতার।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ ও দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। অডিটোরিয়ামটির নিমার্ণ ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩ লাখ টাকা। আগামী ১৮ মাসের মধ্যে কাজ সমাপ্ত করার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান টাঙ্গাইল সদরের জাহানারা এন্টারপ্রাইজ কাজটি করছেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহমেদ বলেন, অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারটি নির্মাণ হলে এর সুফল দেলদুয়ারবাসী পাবেন। শীতাতপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আসবাবপত্র ছাড়াও এখানে আধুনিক সুযোগ সুবিধা থাকবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান