জামালপুরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক দিনব্যাপী কর্মশালা

S M Ashraful Azom
জামালপুরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক দিনব্যাপী কর্মশালা

জামালপুর প্রতিনিধি : মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জেলা পর্যায়ের এক কর্মশালা শনিবার জামালপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক রঞ্জিত কুমার দাস।

জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও মশিগশি জামালপুরের সহকারী প্রকল্প পরিচালক প্রীতিলতা অধিকারী বক্তব্য রাখেন।

জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিকসহ প্রকল্প সংশ্লিষ্ট দেড় শতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান