জামালপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা

S M Ashraful Azom
জামালপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশিকান্দার পাড়া গ্রামে গোলাম মোস্তফা ওরফে নুনু (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ৯ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকা- ঘটে।

নিহত বৃদ্ধ ওই ইউনিয়নের চরশিকান্দার পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বছির উদ্দিন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির সঙ্গে এক খন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে এক প্রতিবেশির সঙ্গে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে একদল দুর্বৃত্ত ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপি গুরুতর আহত করেন। পরে আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়মনাতদন্তের জন্য পুলিশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) নাছিমুল ইসলাম বলেন, এই হত্যাকা-টি নিয়ে পুলিশি তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান