কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগ প্রার্থী না পাওয়ায় বৃদ্ধের মৃত্যু

S M Ashraful Azom
কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগ প্রার্থী না পাওয়ায় বৃদ্ধের মৃত্যু

রৌমারী প্রতিনিধি: আওয়ামীলীগ থেকে প্রার্থী না পাওয়ায় জহর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ ৭ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়াইকান্দি বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শিরা জানায়, আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায় কাউন্সিলর সাধারন সম্পাদক পদের প্রার্থী জহর আলী সন্ধার সময়ে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার মোড়ে অন্যান্য দলের সমর্থকদের সাথে নৌকা প্রতীক নিয়ে কথা কাটাকাটি করেন। নৌকা প্রতীকের বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তিনি মানতে রাজি ছিলেন না। এমতাবস্থায় রৌমারী আওয়ামীলীগ থেকে কোন প্রার্থী না পাওয়ায় কথা কাটাকাটির একপর্যায় জোহর আলী মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়ে। তিনি আওয়ামীলীগের একজন ভক্তসমর্থক ব্যক্তি ছিলেন। মৃত্যুর আগে তিনি সকলের সম্মুখে বলেছিলেন ‘ভাঙ্গা সাইকেল কেন নৌকায় উঠবে’। জহর আলী শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান