বকশীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত

S M Ashraful Azom
1
বকশীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত

বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ , র‌্যাব , বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে এবার ১২০ টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে দীর্ঘ লাইনে ভোটাররা ভোট দিচ্ছেন।

এছাড়া আলীর পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র , কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সকাল ৮ টায় নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। এ সময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে সাংবাদিকদের জানান। বকশীগঞ্জ উপজেলা সহকারী রিটাার্নিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বকশীগঞ্জ ্উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top