টাঙ্গাইলে জাতীয় সংসদ নির্বাচন ও মুক্তিযুদ্ধ নিয়ে নাগরিক সংলাপ

S M Ashraful Azom
টাঙ্গাইলে জাতীয় সংসদ নির্বাচন ও মুক্তিযুদ্ধ নিয়ে নাগরিক সংলাপ

সেবা ডেস্ক:  টাঙ্গাইলে জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ ও বাংলাদেশ সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ এর উদ্যোগে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর শনিবার সকালে টাঙ্গাইল শহীদ মুক্তিযোদ্ধা জাদুঘরের  এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। 

মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্বে ও ফোরামের সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ এর সঞ্চালনায় নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

নাগরিক সংলাপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক সংলাপের সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রিয় কমিটির মহাসচিব হারুন হাবীব, সাংগঠনিক সম্পাদক ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী সিকদার, নারী কমিটির সভানেত্রী লায়লা হাসান, সাবেক সচিব ও কেন্দ্রিয় কমিটির সদস্য খন্দকার শওকত হোসেন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিত আহমেদ সিদ্দিক। 

নাগরিক সংলাপে মুক্তিযোদ্ধাদের নির্বাচন বিষয়ে কেমন প্রার্থী বাছাই করবেন সে বিষয়ে মন্তব্য প্রদান করেন এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনার জোর দাবি জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান