ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ধিত সভা আয়োজন

S M Ashraful Azom
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ধিত সভা আয়োজন

এম এম রানা, হরিপুর প্রতিনিধি: আজ ৩০ নভেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হলো।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান মুকুল, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ এস এম আলমগীর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুব্রত ভৌমিক মিলন সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলার আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ। 

উল্লেখ্য যে দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও -২ আসনের ছয় ছয় বারের নির্বাচিত সাংসদ। ৭ম বারের মত সাংসদ নির্বাচিত হওয়ার জন্য তিনি জনসংযোগ অব্যাহত রেখেছেন।

⇘সংবাদদাতা: এম এম রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান