বগুড়ার মহাস্থান হাটে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই

S M Ashraful Azom

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে অগ্নিকান্ডে কাপড় ও মিষ্টির দোকানসহ ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে  প্রায় ১০ লাখ টাকার স¤পদ পুড়ে ছাই হয়েছে। 
গতকাল শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। চুলা আগুন থেকে অসাবধানতার কারণে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানা গেছে। 

পরে শিবগঞ্জ ও বগুড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট  ২ ঘন্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংসদ শরিফুল ইসলাম জিন্নাহ ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ লিডার আব্দুল হামিদ জানান, মহাস্থান হাটের মিষ্টি পট্টিতে ভোর ৫টায় কোনো এক মিষ্টির দোকানের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন ধীরে ধীরে অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস শিবগঞ্জ ও বগুড়া ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে ব্যবসায়ীদের ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।  

শিবগঞ্জ থানা ওসি মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে সহযোগিতা করার জন্য পাঠানো হয়েছে। 

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান