
আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যজোটের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ নির্বাচন আজ ২৭ জানুয়ারী রোববার সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।
সকাল ৮টা থেকে এই আসনের ১৩২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এস এম খাদেমুল ইসলাম খুদি(মশাল), জাতীয় পার্টির দিলারা খন্দকার(লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু(আম) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ(সিংহ)। ভোটগ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সকালের দিকে ভোটা উপস্থিতি কম থাকলেও বেলা বারার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে এসময় তারা শান্তিপূর্ণভাবে উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করেন।
আওয়ামীলীগ প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার সাদুল্যাপুরের ভাতগ্রাম কেন্দ্রে ,জাতীয় পার্টি প্রার্থী দিলারা পলাশবাড়ী টাউন হলে ও জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি সাদুল্যাপুরের ফরিদপুরে কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে নিজেদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করেন প্রতিদ্বন্দি প্রার্থীরা ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম তফশীলের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত বছরের ১৯ ডিসেম্বর মারা গেলে ৩০ ডিসেম্বর এই আসনের ভোটগ্রহন বন্ধ থাকে। পরে ২৩ ডিসেম্বর পুনঃতফশীল ঘোষনা অনুযায়ী আজ ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে ।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।