রাজবাড়ীতে ট্রাক চাপায় প্রাণ গেল দুই মোটর সাইকেল আরোহীর

S M Ashraful Azom
রাজবাড়ীতে ট্রাক চাপায় প্রাণ গেল দুই মোটর সাইকেল আরোহীর
গোলাম মোর্তবা রিজু, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক মারা গেছে।

নিহতরা হলো, রাজবাড়ীর গোদার বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হৃদয় (২৭) ও একই এলাকার রজব আলীর ছেলে শান্ত (২২)।

রবিবার রাত ১১ টার দিকে জেলা শহরের শ্রীপুর পলাশ পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।

রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে ওই দুই যুবক গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী শহরে আসছিল, এ সময় শ্রীপুর পলাশ পেট্রোল পাম্পের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। 


⇘সংবাদদাতা: গোলাম মোর্তবা রিজু
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান