তোমাকে মিস করছি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:
তোমাকে মিস করছি


পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটাতে পারেননি রুবেল হোসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শেষ হতে না হতেই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দলের ডানহাতি এই পেসার।জাতীয় দলের সঙ্গে এই মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থান করলেও রুবেলের মন পড়ে আছে প্রিয়তমা স্ত্রী দোলা হোসেনের কাছে।

 বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগাপ্লুত পোস্ট দিয়ে এমনটা জানান রুবেল। জবাবে স্ত্রী দোলা জানান, তিনিও রুবেলকে মিস করছেন। বুধবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে রুবেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে দোলা লেখেন, ‘যেদিন থেকে তোমার সাথে মিলিত হয়েছি, সেদিন থেকে আমার হৃদয় শুধু তোমার জন্য স্পন্দিত হয়। 

আমার মন শুধু তোমার কথাই চিন্তা করে। রুবেল তোমাকে মিস করছি।’ গেল ১৩ ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্য দিয়েই বরণ করে নেওয়া হয় ঋতুরাজ বসন্তকে। 

বসন্তের এই আমেজ শেষ হতে না হতেই আসে ভালোবাসা দিবস। তারুণ্যের অনাবিল আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসার উৎসবে মুখরিত ছিল রাজধানী ঢাকাসহ পুরো দেশ।

সব বাধা-বিপত্তিকে পাশ কাটিয়ে কমবেশি সবাই বিশেষ দিবসের কিছুটা সময় প্রিয় মানুষের সান্নিধ্যে কাটিয়েছেন। 

কিন্তু ক্রিকেটার রুবেল হোসেনের সেই সৌভাগ্য হয়নি। জাতীয় দলের ম্যাচ থাকায় এই মুহূর্তে নিউজিল্যান্ড অবস্থান করছেন ডানহাতি এই পেসার। এক মাসেরও বেশি সময়ের নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান