কভার ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

S M Ashraful Azom
সেবা ডেস্ক:
কভার ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩



বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর  ইউনিয়নের বানীগ্রামে সিএনজি পেট্রোল পাম্পের পাশে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিএনজি-অটোরিক্সা এবং কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কভার ভ্যান  (ঢাকামেট্রো-ট ২০-৫৯৫৯) চট্টগ্রাম শহরে যাওয়ার পথে সাধনপুর  ইউনিয়নের বানীগ্রামে সিএনজি পেট্রোল পাম্পের পাশে পৌঁছলে গুনাগরির অভিমুখে যাওয়া সিএনজি-অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারায় বাহারচড়া ইউনিয়নের বাঁশখালা ইলশা গ্রামের মীরের বাড়ী এলাকার মারুফ হোসেনের স্ত্রী, মাওলানা শোয়াইবের মাতা রহিমা বেগম (৪৮) ও একই এলাকার জমির হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার(১৩)।

ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় সিএনজি অটোরিক্সার ড্রাইভার জামাল (২৮) ও তড়িৎ গুহ (৪৮) কে বাঁশখালী গুনাগরি আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাদের অবস্থা খুবই আশংকা জনকবলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন বলেন, সাধনপুর বানীগ্রাম এলাকায় কভার ভ্যান ট্রাকের ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন  নিহত হয়েছে।  ঘটনাস্থালে বাহারচড়া পুলিশ ফাঁড়ির সোর্স পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং সিএনজি অটোরিক্সাটি আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান