বাঁশখালীর সাগরপাড়ে মহিলার লাশ উদ্ধার!

S M Ashraful Azom
বাঁশখালীর সাগরপাড়ে মহিলার লাশ উদ্ধার!
খানখানাবাদ সাগর পাড় থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করছে বাঁশখালী থানা পুলিশ
শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের বাহারছড়ায় সাগর পাড়ে অজ্ঞাতনামা (আনুমানিক ৩৫ বছর বয়স্ক) এক মহিলার লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

খানখানাবাদ ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তাফা প্রতিবেদকে জানান, ভোরে মুসল্লিরা ফজরের নামায পড়ে চলে আসার পথে সাগর পাড়ে অজ্ঞাতনামা লাশটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় এলাকাবাসীরা থানা পুলিশকে অবহিত করলে শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রাথমিক ভাবে লাশটির আশপাশে তদন্ত করে কোন কিছুর সন্ধান পাওয়া যায়নি। তবে লাশটির হাতে ও পিঠে ছুরি/চাকুর যখম দেখতে পান। অনেকে লাশটি রোহিঙ্গা কোন এক মহিলার বলে ধারণা করেন। অজ্ঞাত মহিলার লাশ পাওয়া সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুখ জনতা লাশটি এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটি কে বা কারা মেরে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত লাশটি পরিচয় বের করার জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও তিনি জানান।


⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান