ধুনটে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

S M Ashraful Azom
Collect the nomination papers of five candidates including Awami League and BNP
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের নিকট থেকে প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদুল হক বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সাচ্চু মল্লিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষিকা রোমানা আফরোজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী ১৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিন (বুধবার) পর্যন্ত চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


⇘সংবাদদাতা: রফিকুল আলম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান