কবি আল মাহমুদের মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক প্রকাশ

S M Ashraful Azom
কবি আল মাহমুদের মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক প্রকাশ
সেবা ডেস্ক: বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক আল মাহমুদ (৮২) মারা গেছেন।  শুক্রবার রাত ১১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  কবির পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রখ্যাত কবি আল মাহমুদের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক ক্লাব।   জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মো: হারুন অর রশিদ, সহ সভাপতি মো: রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মো: হাসান আলী রেজা দোজা, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

বিবৃতিতে তারা বলেন- কবি আল মাহমুদ ছিলেন এপার ও ওপার বাংলার বর্তমান শ্রেষ্ঠ কবি।   তার মৃত্যুতে বাংলা সাহিত্য একটি উজ্জ্বল নক্ষত্রকে হারাল।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান