সোনাতলায় ছেলেকে নকল দিতে গিয়ে বাবার জেল

S M Ashraful Azom
সোনাতলায় ছেলেকে নকল দিতে গিয়ে বাবার জেল
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষা চলাকালে পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ছেলেকে নকল সরবরাহ করতে গিয়ে বাবাসহ ২জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে তাদের সাজা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামের মৃত রফাতুল্লার ছেলে খলিলুর রহমান (৪৮) ও তার ভাতিজার একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ফেরদৌস আলম (২৮) এসএসসি পরীক্ষার্থী ছেলেকে নকল সরবরাহ করতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এসময় পুলিশ চাচা-ভাতিজাকে নকলসহ আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদলতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম পরীক্ষার্থীর বাবা খলিলুর রহমানকে সাত দিনের এবং ফেরদৌস আলমকে এক মাসের কারাদন্ড দেন।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ শফিকুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্রে কেউ অনিয়মের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবেনা।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান