বগুড়ায় এই প্রথম তিন দিনব্যাপী নদী মেলা শুরু

S M Ashraful Azom
বগুড়ায় এই প্রথম তিন দিনব্যাপী নদী মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় এই প্রথম শুরু হয়েছে তিন দিনব্যাপী নদী মেলা। বগুড়ার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলো খনন, সংস্কার এবং অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারে জনমত তৈরি করতেই জেলা নদী রক্ষা কমিটি ও নদী বাঁচাও বগুড়া যৌথভাবে আয়োজন করেছে এই মেলার। বৃহস্পতিবার বিকেল ৪টায় নদী মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি মেলা চত্বর বগুড়া শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে পানি উন্নয়ন বোর্ড, কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন নদীর নামে স্টল সাজিয়ে সেসব নদীর অবস্থা ও গতিপথ প্রদর্শন করছে। অতিথিবৃন্দ সেসব স্টল ঘুরে দেখেন।

উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শখার সভাপতি আনোয়ারুল করিম দুলাল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নদী মেলা আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বগুড়ার সকল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান