
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস মঙ্গলবার উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও সাঈদা পারভীনের সভাপতিত্বে বক্তৃতা করেন বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা , মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, মুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান ,মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুুক্তিযোদ্ধা সেলিম রেজা প্রমুখ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রজনীগন্ধা ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বরণ করে নেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সকল শহীদদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন।
এছাড়াও বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।