
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠন মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের প্রথম প্রহরে ও প্রত্যুষে মুক্তির ফুলবাড়ী ও কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন। জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা সূর্যোদয়ের সাথে মুক্তির ফুলবাড়ীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
সকাল ৮টায় শহীদ চান্দু স্টেডিয়ামে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ লাইন্সে উন্মুক্ত শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), বেলা সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা জেলা পরিষদ চত্বরে, বেলা ১২ টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে, সকল উপাসনালয়ে জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়, বিকেল ৩টায় শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাড়ে ৩টায় শহীদ চান্দু স্টেডিয়ামে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল ৪টায় জিলা স্কুল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রিয় শহীদ খোকন পার্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা বিষয়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের অগ্রগতি।
এদিকে মঙ্গলবার সকাল ৮টায় বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, আ্যড. আব্দুল মতিন, মকবুল হোসেন মুকুল, এড. রেজাউল করিম মন্টু, রাগেবুল আহসান রিপু, টি.জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, সাগর কুমার রায়, রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, তপন চক্রবর্তী, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক প্রমুখ।
প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে বগুড়া কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।