
জামালপুর সংবাদদাতা ॥ শোক থেকে শক্তি শ্লোগানকে সামনে রেখে জামালপুরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে ব্যতিক্রমী অনুষ্ঠান পর্বত আরোহী সাদিয়া চৌধুরীর নেতৃত্বে ২৬ কিলোমিটার অদম্য পদযাত্রা চলছে।
উভ: জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘরের আয়োজনে আজ ভোর ৬টায় শহরের পিটিআই বধ্যভূমিতে
নিরবে কিছুক্ষন দাঁড়িয়ে শহীদের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে অদম্য পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন বধ্যভূমি ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একাত্তরের স্মৃতিচারণ ও পাকিস্তানী বাহিনী এবং তাদের দোসরদের পাশবিক নির্যাতনের ভয়ঙ্কর ঘাঁটি চিহিৃত শেষে দীর্ঘ ২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেলান্দহের মুক্তি সংগ্রাম জাদুঘরে গিয়ে শেষ হবে। এসময় উপস্থিত ছিলেন ,মুক্তি সংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্দি ধর, ভাষা সৈনিক কয়েজ আহমেদ , কবি সায়াযদ আনছারী, বীর মুক্তিযোদ্ধ ইলিয়াস আকন্দ প্রমুখ।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।