
গাইবান্ধা প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মুক্তিযোদ্ধা সংসদের গৌতম চন্দ্র মোদক, মাহমুদুল হক শাহজাদা, শাহ শরিফুল ইসলাম বাবলু, আলী আকবর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।