
আনছার আলী, ধনবাড়ী: ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। ৪র্থ ধাপে ৩১ মার্চ রোববার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শক্ত অবস্থানে আছেন আওয়ামী লীগ সমর্থিত ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান এবং আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তার নির্বাচনী মাঠ ততই চাঙ্গা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরা সবাই আওয়ামী লীগের। এর মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন। এদের মধ্যে সাইফুল ইসলাম বেলাল (তালা), শামছুল হুদা (টিউবওয়েল) ও খালিদুল ইসলাম বকল সুমন (চশমা) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
নির্বাচনী তফশীল ঘোষণা থেকে শুরু করে মননোয়নপত্র জমা ও প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা জমজমাট প্রচারনায় নির্বাচনী মাঠ জমে উঠেছে। পাড়া-মহল্লায় প্রার্থীরা ভোট প্রার্থনায় নেমে পড়েছেন। নির্বাচনী মাঠ সরব হয়ে উঠেছে। ভোটারদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। কে হারে কে জিতে এ নিয়ে চলছে সর্বোচ্চ আলোচনা। শহর থেকে গ্রামের পাড়া-মহল্লায় পোস্টার সাটিয়ে দেয়া হয়েছে। ভোট প্রার্থনায় অবতির্ন হচ্ছে ভোট প্রার্থীরা। সাইফুল ইসলাম বেলাল তার (তালা) প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার কর্মী- সমর্থকদের নিয়ে ভোটাদের দ্বারে-দ্বারে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগ প্রার্থী হিসাবে শক্ত অবস্থানে আছেন। জয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। দিন-রাত ঘুম হারাম করে ভোটের মাঠে দৌড়ে বেড়াচ্ছেন। ভোটাদের মন জয় করতে ৭টি ইউনিয়ন ১ টি পৌরসভার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬৫ জন।
গতকাল মঙ্গলবার আসন্ন ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বেলাল ধনবাড়ী সরকারী কলেজ মিলনায়তনে এক বিশাল কর্মি সমাবেশ করেছেন। কর্মি সমাবেশে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে আমওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান শোভা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, তথ্য ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহমুদা খাতুন, সাবেক বলিভদ্র ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মশিউর রহমান মিন্টু, মো. ফাইদুল ইসলাম ফেরদৌস প্রমূখ।
কর্মি সমাবেশে সাইফুল ইসলাম বেলাল তালা প্রতীকে উপস্থিত সকলকে ভোট ও সহযোগিতা করার আহবান জানান। তিনি আরও জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমি নিজেকে জনগনের কল্যাণে উৎসর্গ করব। এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু বলেন, সাইফুল ইসলাম বেলাল আমাদের দলীয় সমর্থিত প্রার্থী। সে স্পষ্টভাষী। নিজের খেয়ে মনের মহিষ তাড়ায়। তিনি হাস্যেজ্জল পরিশ্রমি ও মানবপ্রেমী। গত নির্বাচনেও আমরা তাকে দল থেকে দাড় করিয়েছিলাম বিপুল ভোটে নির্বাচিতও হয়েছিলেন। সাইফুল ইসলম বেলাল কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের খুবই ¯েœহাভাজন। তার শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে অপরিসীম কৃতিত্ব রয়েছে। আমার বিশ্বাস আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়াম্যান পদে সে বিপুল ভোটে নির্বাচিত হবেন।
⇘সংবাদদাতা: আনছার আলী

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।