ধুনটে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বালন সমাবেশে মানুষের ঢল

S M Ashraful Azom
0
ধুনটে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বালন সমাবেশে মানুষের ঢল
ধুনট প্রতিনিধি: ‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ শ্লোগান নিয়ে ২৫ মার্চের ভয়াল কালরাত উপলক্ষে বগুড়া জেলার অন্যান্য স্থানের ন্যায় ধুনট উপজেলায় লাখো মোমবাতি প্রজ্বালন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লাখো শহীদকে স্মরণ করে এ মোমবাতি প্রজ্বালন করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বগুড়া জেলা পুলিশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।

সন্ধ্যা ছয়টা থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ধুনট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ প্রদীপ হাতে দাড়িয়ে যায়। ঘড়ির কাটা ৭টা ১মিনিট স্পর্শ করার সঙ্গে সঙ্গে হাজারো প্রদীপ একযোগে প্রজ্বালন করা হয়।

ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রদীপ প্রজ্বালন কর্মসূচীর মূল সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পুলিশ, আনসার বাহিনীর সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক এবং শ্রমজীবি মানুষসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

প্রদীপ প্রজ্বালন কর্মসূচীর আগে সমাবেশে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, মুক্তিযোদ্ধা ছাবেদ আলী ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমুখ।


⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top