বকশীগঞ্জে বসত বাড়িতে হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে বসত বাড়িতে হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় পর্যায়ে নারীদের স্বাবলম্বী করা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বসত বাড়িতে হাঁস পালন বিষয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ ২৫ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রাণি সম্পদ কমকতা ডা. বিপ্লব কুমার পাল। প্রশিক্ষণ পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তার ও ফিল্ড ফ্যাসিলিটেটর রাশেদ উর রহমান।

প্রশিক্ষণে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

হাঁস পালনে মাচা নির্মাণ, রোগ প্রতিরোধ বিষয়ে দক্ষতা অর্জন, হাঁস পালনে প্রাথমিক ধারনা, টিকা প্রদান কৌশল ও রোগ নির্ণয় কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top