জলবায়ু সপ্তাহ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও মানববন্ধন

S M Ashraful Azom
0
জলবায়ু সপ্তাহ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি: জলবায়ুর বিপর্যয়ের প্রভাব মোকাবেলা ও পরিবেশের উন্নয়নে সোমবার গাইবান্ধায় জলবায়ু সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়।

‘কার্যকর উন্নয়নের জন্য স্থানীয় ক্ষমতায়ন’ এই স্লোগান নিয়ে সংহতি, স্বচ্ছতা, অংশ গ্রহণ ও জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় জলবায়ু পরিষদ এই কর্মসূচি পালন করে।

এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ডিবি রোডে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জলবায়ু পরিষদের সদস্য সচিব অ্যাড. জিএসএম আলমগীর, পরিবেশ আন্দোলনের সদস্য সচিব জিয়াউল হক জনি, সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, জলবায়ু পরিষদের সদস্য সুজন প্রসাদ, তামজিদুর রহমান তুহিন, দিলরুবা আলিয়া সুলতানা লিমা, মিজানুর রহমান জুয়েল, সুজন প্রসাদ, শাহজাহান, রণজিৎ কুমার বর্মণ, মোসাদ্দেকুল ইসলাম আদনান, তিন্নি ইসলাম, দিদারুল ইসলাম নিশাত প্রমুখ।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top