
সেবা ডেস্ক: হরিয়ানার কার্নালের গভর্নমেন্ট কলেজ ফর উইমেনের অ্যাসিট্যান্ট প্রফেসর চরণ সিংহ। কলেজে নিয়োগ পেয়েছিলেন গণিত পড়ানোর জন্য। শ্রেণীকক্ষের বোর্ডে সূত্রও লিখেছিলেন। তবে তা গণিতে নয়। প্রেমের।
প্রফেসর চরণ সিংহ। তিনি ওই কলেজে সাধারণত অঙ্কের ক্লাস নিয়ে থাকেন। সম্প্রতি এই কলেজে তিনি অঙ্কের ক্লাস নিচ্ছিলেন। সেখানেই তিনি অঙ্কের ফর্মুলার বদলে প্রেমের ফর্মুলা শেখালেন ছাত্রীদের। চরণ সিংহের সেই প্রেমের ফর্মুলা শেখানোর ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয় তা।
গণিতের ওই অধ্যাপক চরণ সিং অবশ্য এ কারণে লিখিতভাবে ক্ষমাও চান। তাতেও কাজ হয়নি। শেষমেশ তাঁকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়।
ভিডিওতে দেখা যায়, ব্ল্যাকবোর্ডে ওই প্রফেসর লিখেছেন, ‘ক্লোজনেস-অ্যাট্রাকশন = ফ্রেন্ডশিপ’। আবার পরের লাইনে লেখা, ‘ক্লোজনেস + অ্যাট্রাকশন = রোমান্টিক লাভ’। এই সব ফর্মুলার মাধ্যমে তিনি বুঝিয়েছেন ভালো সম্পর্কের গোড়ার কথা হল, ক্লোজনেস, অ্যাট্রাকশন ও ফ্রেন্ডশিপ।
এখানেই শেষ ণোয়, সময়ের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে সে সবও বুঝিয়েছেন ওই প্রফেসর। তিনি বলেছেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক আকর্ষণ কমে যায়। তাই তারা একে অপরের বন্ধুতে পরিণত হয়।’
প্রফেসরের মুখে এই সব বর্ণনা শুনে ক্লাসের মধ্যে হাসিতে ফেটে পড়তে দেখা গেছে ছাত্রীদের। তবে প্রেমের ফর্মুলা শিখিয়ে খেসারতও দিতে হয়েছে প্রফেসর চরণ সিংহকে। ভিডিওটি ভাইরাল হতেই তা পৌঁছে যায় কলেজের প্রিন্সিপালের কাছে। তারপর তাকে বরখাস্ত করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।