
মনির হোসেন,কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে গুরুতর জখম করার অপরাধে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ।
জানা যায়, ৬ মার্চ সন্ধ্যায় উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া (পোস্ট অফিস সংলগ্ন) মাদ্রাসার নাজেরা বিভাগের অধ্যায়নরত চামুরিয়া গ্রামের জোবায়ের হোসেন রাহাত (৯)কে দেখতে আসে তার বাবা বাবুল হোসেন মিলন। ছেলেকে কান্না করতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে অতিরিক্ত বেত্রাঘাতের কথা জানতে পারে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়। পরে এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৮ ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেন নরসিংদি জেলার মনহরদি উপজেলার চর-মান্দুলিয়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ জানান, ছাত্র/ছাত্রীদের উপর বর্তমান সরকারের বেত্রাঘাত চালানো নিষেধ থাকা সত্তে¦ও উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক শিশু ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করায় ওই ছাত্রের বাবা বিচার চেয়ে লিখিত অভিযোগ করায় ১৮৮ ধারা মোতাবেক ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
⇘সংবাদদাতা: মনির হোসেন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।