বেলকুচিতে ভূমি সেবা সপ্তাহ ও উন্নয়ন কর মেলা উদযাপিত

S M Ashraful Azom
বেলকুচিতে ভূমি সেবা সপ্তাহ ও উন্নয়ন কর মেলা উদযাপিত

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে ভূমি অফিস থেকে একটি র‍্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল ১ আরিফুল ইসলাম সোহেল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, ম্যাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সহ আরও অনেকে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান