ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরামদায়ক ‘লু‌ঙ্গি মাহ‌ফেল’

S M Ashraful Azom
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরামদায়ক ‘লু‌ঙ্গি মাহ‌ফেল’
সেবা ডেস্ক:  নিজেদের পোশাক ও সংস্কৃতি নিয়ে হীনমন্যতা দূর করে বাঙালি জাতির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গির গ্রহণযোগ্যতা সর্বস্তরে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘লুঙ্গি মাহফেল’।

আর এই ব্যতিক্রম আয়োজনের একজন জানান, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় আরাম প্রিয় বাঙ্গালি পুরুষের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গিকে গ্রহণযোগ্য করতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিলিতভাবে এই ‘মাহফেল’র আয়োজন করেছেন।

অভিনব এই আয়োজনে যোগ দিতে আজ ১০ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) এসে জড়ো হন শিক্ষার্থীরা।

এখানে কারও গায়ে পাঞ্জাবি, কারও শার্ট থাকলেও একটি বিষয়ে সবাই ছিলেন এক কাতারে। আর তা হলো প্যান্টের বদলে সবার পরনেই ছিল লুঙ্গি।

সেখান থেকে আমাদের ফটোসাংবাদিক জানান, শিক্ষার্থীরা এরপর লুঙ্গি পরিহিত অবস্থায় মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কলাভবনের সামনে এসে মিলিত হন।

‘মাহফেল’-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই আজ লুঙ্গি পরে ক্লাসে উপস্থিত হয়েছিলেন বলেও জানা গেছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান