কালিহাতির এলেঙ্গা রিসোর্টে বাসী খাবার রাখার দায়ে জরিমানা

S M Ashraful Azom
কালিহাতির এলেঙ্গা রিসোর্টে বাসী খাবার রাখার দায়ে জরিমানা
কালিহাতি প্রতিনিধি: আজ ৮এপ্রিল সোমবার দুপুরে টাঙ্গাইল জেলার কালিহাতীর এলেঙ্গা রিসোর্ট লিমিটেডে বাসী খাবার ও নোংরা পরিবেশের দায়ে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

টাঙ্গাইলের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে অভিযানে গেলে সেখানকার ফ্রিজে রান্না করা বাসী মাংস কাচা মাংসের সাথে সংরক্ষিত অবস্থাতে পাওয়া যায়।

এছাড়া রান্না ঘরে রান্না করা বাসী ডাউল ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ এর ৪৩ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

⇘সংবাদদাতা: কালিহাতি প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান