রৌমারীতে শ্বশুরকে কুপিয়ে আহত করল জামাই

S M Ashraful Azom
রৌমারীতে শ্বশুরকে কুপিয়ে আহত করল জামাই
রৌমারী প্রতিনিধি: ধারালো অস্ত্র দিয়ে মহিজ উদ্দিন (৭০) নামের বৃদ্ধ শ্বশুরকে কুপিয়ে আহত করেছে জামাই। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ৭এপ্রিল (রবিবার) রাত ৮টার দিকে উপজেলার কাঠালবাড়ি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

প্রত্যেক্ষদর্শি ও পরিবার সুত্রে জানা গেছে, মহিজ উদ্দিনের মেয়ে মোমেনা খাতুনের গত ৯ বছর আগে বিয়ে হয় একই উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর সরকার পাড়া গ্রামের নুরু গোটকার ছেলে দুদু গোটকার সাথে।

দাম্পত্ত জীবনে তাদের সংসার ভালোই চলছিল। তাদের ঘরে নাইম ও নাহিদ নামের দুই সন্তান রয়েছে।

গত দুই বছর থেকে দুলু গোটকা স্ত্রীর উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে। সকালের দিকে আহত মহিজ উদ্দিন জামাইর বাড়ি গিয়ে তার মেয়ে মমেনাকে সংসার করাবে না বলে নিজ বাড়িতে নিয়ে আসে। রাত ৮টার সময় মহিজ উদ্দিন কর্তিমারী বাজার থেকে বাড়ি ফেরার পথে কাঠালবাড়ি নামক স্থানে আগে থেকে বাশঁঝাড়ে লুকিয়ে থাকা জামাই গোটকা দুদু মিয়া শ্বশুরের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এব্যাপারে রৌমারী হাসপাতালের আরএমও ডাঃ মোমেনুল ইসলাম বলেন, আহত মহিজ উদ্দিনের অবস্থা ভালো না থাকায় ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।


⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান