বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ আব্দুল আজিজ মারা গেছেন

S M Ashraful Azom
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ আব্দুল আজিজ মারা গেছেন
সেবা ডেস্ক: বাঙ্গালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বঙ্গবন্ধুর মন্ত্রি পরিষদের কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শেখ আব্দুল আজিজ (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেখ আব্দুল আজিজের ভাগ্নে সাবেক জেলা ও দায়রা জজ বেলায়েত হোসেন মৃত্যুর তথ্য জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে আশিক হাফিজ প্রকৌশলী, আমেরিকায় চাকরি করেন। বড় মেয়ে সিমিন শেখ আমেরিকার ওয়াশিংটনে শিক্ষা অফিসার এবং ছোট মেয়ে নাবিন শেখ মেঘলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত।

শেখ আব্দুল আজিজ ১৯২৯ সালে মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাস করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের ৯ নম্বর সেক্টরের লিয়াজো অফিসার ছিলেন। পরে দেশ স্বাধীন হওয়ার পর তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা ঘোষণা কমিটির আহ্বায়কও ছিলেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে একাধিক জায়গায় শেখ আব্দুল আজিজের কথা উল্লেখ করেছেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান