অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে রক্ষা পেল ৪র্থ শ্রেণীর সাকিব

S M Ashraful Azom
অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে রক্ষা পেল ৪র্থ শ্রেণীর সাকিব

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মাদারগঞ্জে অপহরণের চারদিন পর পালিয়ে রক্ষা পেয়েছে চর চাঁদপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে সাকিব নামে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার মাদারগঞ্জ ইউএনও সভাকক্ষে সাকিবের মা নাসিমা বেগম  উপস্থিত হয়ে তার সন্তানকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের বিচার চান।

সাকিব জানান, গত মঙ্গলবার সে শুভগাছা গ্রামে তার দাদাবাড়ি যাওয়ার জন্য পৌরসভার বালিজুড়ি-জামথল চর সড়কের একটি ইজিবাইকে উঠে। একপর্যায়ে অচেনা ইজিবাইক চালক তাকে দাদাবাড়িতে নামিয়ে দিবে বলে শুভগাছা গ্রামের একটি নির্জন বাড়িতে আটকে রাখে। চারদিন ধরে দিনের বেলা তাকে একটি গাছের বাগানে বেঁধে রাখা হতো। আর রাতে নির্জন বাড়ির রান্নাঘরে মুখে কাপর ও টেপ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হত। দুপুর বেলা খেতে দিতো তিন-চারজন লোক। রোববার এক লোক তাকে যমুনা নদীর পাড়ে রেখে একটু দূরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে সাকিব সেখান থেকে পলিয়ে আসে।

বিষয়টি জানার পর ইউএনও আমিনুল ঘটনার সঙ্গে জড়িতেদের খুঁজে বের করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

মাদারগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জই-মুন্না বলেন, এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান