বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ ৫ রোহিঙ্গা আটক

S M Ashraful Azom
বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ ৫ রোহিঙ্গা আটক
সেবা ডেস্ক: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যাওয়ার সময় পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে কর্তৃপক্ষ।

আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে গালফ এয়ারের একটি বিমানে ওঠার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আটক পাঁচজন হলেন- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস উদ্দিন সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের সদস্য।

বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে।

বিমানবন্দরের এপিবিএন কর্মকর্তা এএসপি আসিফ আটকদের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, গালফ এয়ারের একটি বিমানে করে বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় রোহিঙ্গাদের আটক করা হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান