ধুনট পৌরসভায় ওয়ার্ড কমিটির সভা ও ইফতার মাহফিল

S M Ashraful Azom
0
ধুনট পৌরসভায় ওয়ার্ড কমিটির সভা ও ইফতার মাহফিল
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে ইউকেএআইডির অর্থায়নে মানুুষের জন্য ফাউন্ডেশন ও লাইট হাউজ ধুনট শাখার সহযোগিতায় এবং পৌরসভার আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার জিঞ্জিরতলার সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার পুর্ব উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইট হাউজের প্রজেক্ট কর্মকর্তা সানজিদা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, কামরুল হাসান, পৌর কাউন্সিলর নিরঞ্জন কুমার দাস, ফজলুল হক সোনা, রঞ্জু মল্লিক, জিঞ্জিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, লাইট হাউজের ফ্যাসিলিটেটর ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য লাইট হাউজ ও রেসপন্সিভ লোকাল পিপল (রেসপনসিবল) প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও নিরাপদ পরিসরে উন্নততর জীবনযাপন করতে সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top