
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, প্রকৌশলী আসিফ ইকবার সনি, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, রবিউল আউয়াল, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীল নাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানি পোদ্দার, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশিকুর রশিদ হেলাল, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
⇘সংবাদদাতা: রফিকুল আলম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।