ঠাকুরগাঁওয়ে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে মোহাম্মদ হানিফ (৩৬) নামের  এক বাংলাদেশী যুবক কে ধরে নিয়ে গেছে বিএসএফ । হানিফ ওই উপজেলার রত্নাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামের জয়নত উদ্দিনের ছেলে বলে জানাযায়।

স্থানীয় (আমজানখোর) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা জানান, শুক্রবার ভোর রাতে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১-সোনামতি বিএসএফ ক্যাম্পের জোওয়ানরা তাকে আটক করে নিয়ে যায়।

তবে অপর একটি সুত্র জানায়, বিএসএফের হাতে আটক হানিফ ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়ে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম সাফিউন নবী বলেন চোরাকারবারি করতে গিয়ে ওই যুবক বিএসএফের হাতে আটক হন।

উল্লেখ্য গত ৫ মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল কে বিএসএফ আটক করে নিয়ে যায়।তবে তাকে ফিরিয়ে দেয়নি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top