কনস্টেবলের বুদ্ধিমত্তায় কুপোকাত দারোগা ও সাংবাদিক!

S M Ashraful Azom
0
কনস্টেবলের বুদ্ধিমত্তায় কুপোকাত দারোগা ও সাংবাদিক!
সেবা ডেস্ক: ডিউটি ছিলো না, কনস্টেবল মিল্টন বড়ুয়ার। তাই বৌদ্ধ মন্দির এলাকায় হাঁটাহাঁটি করছিলেন তিনি। হঠাৎ একটু শোরগোল শুনে কাছে যেতেই দেখেন চারজন লোক একজন বৃদ্ধকে নিয়ে টানাহেঁচড়া করছে। তন্মধ্যে একজন আবার ছবি তুলতে ব্যস্ত।এমিল্টন কাছে যেতেই একজন নিজেকে সদরঘাট থানার দারোগা সাইফুল এবং অপরজন সাংবাদিক ইকবাল পরিচয় দেন।
ওয়ারেন্ট আছে বলে তারা ব্যবসায়ী ফরিদকে সিএনজি থেকে নামিয়ে মোটরসাইকেলে তোলার চেষ্টা করছিলেন। তাদের আচরণে মিল্টনের সন্দেহ হয়। তিনি এই চারজনের সাথে তাল মিলিয়ে কালক্ষেপন করতে থাকেন এবং কৌশলে ফাঁড়ি ইনচার্জ মৃণালকে বিষয়টি জানান।

খবর পেয়েই ফোর্সসহ ছুটে যান এস আই মৃণাল। দারোগা (!) এবং সাংবাদিক কে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল ঘটনা।  সাইফুল এবং ইকবাল দুইজনই ছিনতাইকারী। বাকি দুইজনও তাদের দোসর। ব্যবসায়ী ফরিদ ওই পথে ২০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। সেই টাকা ছিনতাই করতেই দারোগা আর সাংবাদিকের বেশ ধরে এই দুইজন। কিন্তু কনস্টেবল মিল্টন বড়ুয়ার বুদ্ধিমত্তায় কুপোকাত হয় দারোগা সাইফুল ও সাংবাদিক ইকবাল।
পরে ব্যবসায়ী ফরিদ  মিল্টন এবং মৃণালসহ তাদের টিমকে ধন্যবাদ জানান।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top