গাইবান্ধা কলেজে ভর্তি করানো যাচ্ছে না অনার্সের ছাত্রী

S M Ashraful Azom
0
গাইবান্ধা কলেজে ভর্তি করানো যাচ্ছে না অনার্সের ছাত্রী
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র ডিবি রোডে অবস্থিত সরকারি মহিলা কলেজ এ জেলায় নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো এই কলেজে শুরু হয়নি উচ্চ শিক্ষা অনার্র্সের (সম্মান) কার্যক্রম। কয়েকদফা আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালের ১৪ আগষ্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনার্সের জন্য বাংলা ও ইতিহাস বিভাগের কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরিদর্শন টিম না আসায় ছাত্রী ভর্তি করানো যাচ্ছে না কলেজটিতে। ফলে আগামী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষেও ছাত্রীরা এই কলেজে উচ্চ শিক্ষা (অনার্স) থেকে বঞ্চিত হবে বলে ধারনা করা হচ্ছে।
কলেজ সুত্রে জানা যায়, ১৯৬৯ সালের ১৩ আগষ্ট প্রতিষ্ঠিত এই কলেজ সরকারিকরণ করা হয় ১৯৮৪ সালের ১ নভেম্বর। উচ্চ মাধ্যমিক ও স্মাতকে (বিএ ও বিএসএস) শিক্ষার্থী রয়েছে প্রায় দুই হাজার।

রয়েছে পর্যাপ্ত একাডেমিক ভবন ও চারতলা বিশিষ্ট ১০০ শয্যার একটি ছাত্রী হোস্টেল। অনার্সের বাংলা ও ইতিহাস বিষয়ের অনুমোদন দেওয়ার পর গত বছরের ৯ সেপ্টেম্বর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায়।

এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম কলেজ পরিদর্শন করার কথা থাকলেও আজ অবধি কেউ আসেনি। ফলে বিষয় দুটিতেও ছাত্রী ভর্তি করাতে পারছে না কলেজ কর্তৃপক্ষ।

চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করা তাসনিম ফেরদৌস, ইশরাত জাহান, উম্মে সালমা, মিম আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা মেয়েরা অনেকটা নিরাপদে এই কলেজে পড়াশোনা করেছি। এখন এই কলেজে অনার্স না থাকায় উচ্চ মাধ্যমিক পাশের পর অন্য কলেজে ভর্তি হতে হবে। এতে করে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবো বলে মনে করছি। পৌর এলাকার মুন্সিপাড়ার অভিভাবক নাজমা আখতার বলেন, মেয়ের বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে এই মহিলা কলেজে ভর্তি করে দিয়েছি। এখন উচ্চ মাধ্যমিকের পাঠ শেষ হলে উচ্চ শিক্ষার জন্য আর এখানে অনার্সে ভর্তি করাতে পারবো না। বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছি। তাই অতিদ্রত এই কলেজে অনার্সের শিক্ষা কার্যক্রম চালু করা প্রয়োজন। শিক্ষকরা জানান, জেলা পর্যায়ে একটি মহিলা কলেজে অনার্সের কার্যক্রম থাকার কথা থাকলেও আজও আমাদের স্বনামধন্য এই কলেজে কার্যক্রম শুরু হয়নি। বিষয়টি শিক্ষক, ছাত্রী ও অভিভাবকদের জন্য খুবই হতাশার। এ জেলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কলেজে অনার্স চালু হলেও জেলার একমাত্র সরকারি মহিলা কলেজে অনার্স চালু না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ছাত্রী ও অভিভাবকদের। এ প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কাদের বলেন, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন টিম না আসায় অনার্সের কার্যক্রম শুরু করা যাচ্ছে না কলেজটিতে। কলেজে পরিদর্শনের বিষয়ে দীর্ঘদিনেও অগ্রগতি না হওয়ায় গত ৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দিয়ে জানানো হলেও কোন কার্যক্রম দেখছি না।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top