
লিয়াকত হোসাইন লায়ন , জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমান আদালত সেলিনা হারবাল নামের একটি ঔষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও যৌন উত্তেজক ঔষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার আইন সংরক্ষণের ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ভেজাল ঔষুধ রাখার অপরাধে সেলিনা হারবালের মালিক আজিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।