ফখরুল শপথ না নিয়ে জনগণের সঙ্গে বেঈমানি করেছেন- নাসিম

S M Ashraful Azom
ফখরুল শপথ না নিয়ে জনগণের সঙ্গে বেঈমানি করেছেন- নাসিম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেন, বিগত দিনে বিএনপি বগুড়ার বাহিরের লোক এনে নির্বাচন করেছেন। একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বগুড়ার মানুষ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিলেও তিনি শপথ না নিয়ে জনগণের সঙ্গে বেঈমানি করেছেন।

বিএনপি  নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিলেও অনেক পানি ঘোলা করে অবশেষে নির্বাচনে এসেছে। তাদের সিদ্ধান্তহীনতার কারণে জনগণ তাদের প্রত্যাখান করেছে। এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বগুড়ার উন্নয়ন চাইলে ২৪ জুন নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি একটিবারের জন্য আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।

বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা আওয়ামী লীগের যৌথসভায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রিয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান