ফরিদপুরে বিকাশ প্রতারকচক্রের চার সদস্য আটক

S M Ashraful Azom
0
ফরিদপুরে বিকাশ প্রতারকচক্রের চার সদস্য আটক
সেবা ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জঙ্গলপাশা গ্রাম থেকে গত মঙ্গলবার গভীর রাতে বিকাশ প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৮, সিপিসি ২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। প্রতারকচক্রের সদস্যরা হলো ওই গ্রামের আক্কাস মীরের ছেলে রেজাউল মীর (৩৫), আব্দুস সামাদ মীরের ছেলে রনি মীর (২৫) এবং লোকমান মীরের দুই ছেলে মিজান মীর (৩২) ও সোহাগ (২২)।

র‌্যাব ৮, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি দেশের বিভিন্নস্থানের মানুষের সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপনসূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রতারকচক্রের চার সদস্যকে মোবাইল ফোন সেট, সিমকার্ড ও রাউটারসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। তিনি বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানায়  মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top