মাদক কারবারিদের হামলায় চার পুলিশ আহত

S M Ashraful Azom
0
মাদক কারবারিদের হামলায় চার পুলিশ আহত
সেবা ডেস্ক: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হাতকড়াসহ একজনকে ছিনিয়ে নেয় হামলাকারীরা।

পরে গভীর রাতে সংঘবদ্ধ মাদকচক্রের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মো. খায়রুল (২৮) নামের এক মাদক কারবারি গুলিবিদ্ধ হন।

গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাত ৯টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত অভিযান, হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ খায়রুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের কুনু মিয়া ওরফে কুনু ডাকাতের ছেলে। বন্দুকযুদ্ধের সময় দুজন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এর আগে মাদক কারবারি খায়রুলকে আটকের সময় তার সহযোগীরা হামলা চালায় পুলিশের ওপর।

এতে  দুই পুলিশ কর্মকর্তা মিঠামইন থানার উপ-পরিদর্শক নাজমুল ও সহকারী উপ-পরিদর্শক নূরু মোল্লা গুরুতর আহত হন। তাদের মধ্যে নাজমুলের মাথা ফেটে যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মিঠামইন থানার একদল পুলিশ ঘাগড়া গ্রাম থেকে ১০০পিস ইয়াবাসহ খায়রুলকে আটক করে। তারা খায়রুলকে ধরে নিয়ে আসার সময় তার আত্মীয়স্বজন ও মাদক ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ খায়রুলকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ বলছে, হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে মিঠামইন থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টা থেকে বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালায়। ভোর ৩টার দিকে ঘাগড়া ইউনিয়নের সাবাসপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয় খায়রুলকে। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় ঘাগড়াবাজারের গোরস্থানের কাছে আবারও পুলিশের ওপর হামলা চালায় খায়রুলের সহযোগীরা। পুলিশ গুলি চালায়। এতে মাদক কারবারি খায়রুল গুলিবিদ্ধ হলে সহযোগীরা পালিয়ে যান। আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি পুলিশের। এতে খায়রুলের পায়ে দুটি গুলি লাগে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খায়রুলসহ তার পুরো পরিবারই মাদক ব্যবসা, দাঙ্গা-হাঙ্গামা ও চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। খায়রুলকে ধরতে গিয়ে প্রথমে পুলিশ হামলার শিকার হয়।

তিনি বলেন, হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় পুলিশের হামলা ও মাদক আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top