রাজধানীর পল্টনে অস্ত্র-গুলিসহ ৮ ভুয়া ডিবি গ্রেফতার

S M Ashraful Azom
0
রাজধানীর পল্টনে অস্ত্র-গুলিসহ ৮ ভুয়া ডিবি গ্রেফতার

সেবা ডেস্ক:  রাজধানীর পল্টন এলাকা থেকে অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ  ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মিন্টু গাজী (৪০), মোঃ সবুজ (৪৫), মোঃ আঃ জলিল হাওলাদার (৫২), মোঃ আতিকুর রহমান (৩২), মোঃ বিল্লাল খাঁ (২৬), মোঃ রিপন হাওলাদার (৪২), মোঃ সুলতান খান (৫৫) ও মোঃ আল আমিন (৪৫)।

১৬ মে ২০১৯ ‍দুপুর ১.২০ টায়  ডিবি দক্ষিণের গাড়ী চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার রফিকুল আলমের নেতৃত্বে একটি টিম রাজধানীর পল্টন থানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ‍সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে ।

এসময় তাদের হেফাজত হতে ১টি পিস্তল, ২ রাউন্ড ‍গুলি, ২টি ডিবি লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ১টি ওয়ারলেস সেট (ওয়াকি টকি) ও ১টি মাইক্রোবাস  উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা  উদ্ধারকৃত মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন সময় ঢাকা কেন্দ্রিক বিভিন্ন ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলন কারী ব্যক্তিদেরকে ডিবি পরিচয়ে আটক করে উত্তোলনকৃত টাকা হাতিয়ে নিত।

এই সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় পৃথক দুইটি মামলা রুজু  হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top