স্যালুট দেশের সুপার হিরো বিজ্ঞানী ড. মুবারক আহমেদ খান 'কে

S M Ashraful Azom
0
স্যালুট দেশের সুপার হিরো বিজ্ঞানী ড. মুবারক আহমেদ খান 'কে
সেবা ডেস্ক: একদমই পলিথিনের মত দেখতে ব্যাগ, কিন্তু পাট দিয়ে তৈরি! পলিথিনের চেয়েও দেড়গুণ মজবুত এই ব্যাগ, ফেলে দেয়ার পর মাত্র চার থেকে পাঁচ মাসেই পুরোপুরি মাটির সাথে মিশে যাবে – পরিবেশের কোনো ক্ষতি না করেই!

অসাধারণ এই আবিষ্কারের আবিষ্কারক বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও আমরা অনেকেই হয়তো তাঁর নামও শুনিনি! তিনি হলেন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের ইন্সটিটিউট অফ রেডিয়েশন এন্ড পলিমার টেকনোলজি এর চিফ সায়েন্টিফিক অফিসার ড. মুবারক আহমদ খান। তিনি পাটের ফাইন সেলুলোজকে আলাদা করে এর সাথে সিক্রেট কিছু রাসায়নিক দ্রব্য এবং ক্রসলিঙ্কার মিশিয়ে সিক্রেট একটি তাপমাত্রায় ড্রায়ার মেশিনে বিক্রিয়া ঘটান। এভাবেই তৈরি করেন পাটের তৈরি পলিব্যাগ, যার নাম তিনি দিয়েছেন “সোনালী ব্যাগ”। সঙ্গত কারণেই কেমিক্যাল এবং তাপমাত্রা তিনি গোপন রেখেছেন।

এই আবিষ্কারের জন্য বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স (BAS) তাঁকে স্বর্ণপদকে ভূষিত করেছে। ইতিমধ্যেই ঢাকার ডেমরার বাওয়ানী জুট মিলে “সোনালী ব্যাগ” তৈরির পাইলট প্ল্যান্ট স্থাপন করেছে বি,জে,এম,সি,। পাইলট প্ল্যান্ট সফল হলে সরকার বাণিজ্যিকভাবে এই ব্যাগ তৈরি শুরু করবে। তবে এর আগেই দেশীয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানী এবং সিটি কর্পোরেশন লাইন ধরে বসে আছে, যেন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়া মাত্রই তারা প্রথমে এই পাটের পলিব্যাগ পেতে পারে। সবকিছু ঠিকভাবে চললে মাল্টি বিলিয়ন ডলারের বাজার নিজেদের দখলে পেতে যাচ্ছে বাংলাদেশ!

ড. মুবারক আহমদ সারাবিশ্বের পাট বিজ্ঞানীদের মধ্যে “সাইটেশন” এর দিক থেকে র‍্যাংকিংয়ে ১ নাম্বারে আছেন। তিনি রেডিয়েশন এবং পলিমার কেমিস্ট্রির উপর পি,এইচ,ডি, সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্র, জার্মানী, অস্ট্রেলিয়া, জাপান ইত্যাদি দেশের নামকরা দেশে রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করেছেন। তিনি বর্তমানে IUPAC এর একজন নির্বাচিত ফেলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্টটাইম শিক্ষক হিসেবেও তিনি কর্মরত আছেন। তাঁর অন্যান্য আবিষ্কারের মধ্যে রয়েছে গরুর হাড় থেকে উন্নতমানের ড্রেসিং ম্যাটেরিয়াল, টেক্সটাইলের বর্জ্য থেকে সার, চিংড়ির খোলস থেকে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপাদান, পাট দিয়ে তৈরি মজবুত ঢেউটিন (জুটিন), হেলমেট, রিং, স্ল্যাব, চেয়ার, টেবিল, টাইলস ইত্যাদি।




⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top