গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের চলছে মহা উৎসব

S M Ashraful Azom
0
গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের চলছে মহা উৎসব
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের সমস পাড়া গ্রামে ৭/৮ পয়েন্টে করতোয়া নদী থেকে বালু দস্যরা দিনে রাতে স্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের মহা উৎসবে মেতে উঠেছে।

দীর্ঘ দিন থেকে ভূগর্ভস্থ এ বালু উত্তোলনে বিস্তীর্ণ এলাকার ফসলী জমি,সরকারী ২টি আশ্রয়ন প্রকল্প, বাড়ীঘর,রাস্তা ঘাট ডেবে গিয়ে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনে এলাকার রাস্তা ঘাট নষ্ট হওয়ার পাশাপাশি নদী ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের বিপর্যয়ে সন্মূখীন এলাকাবাসী প্রশাসনের কাছে এ ব্যাপারে বার বার দিয়েছে অভিযোগ। তার পরেও প্রশাসন কার্যকরি আইনগত ব্যবস্থা গ্রহন না করায় বালু দস্যদের দৌঁরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমস পাড়া গ্রামের বালু দস্যরা ৭/৮টি পয়েন্টে দিনে রাতে নদী থেকে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে বালুর প্রকার ভেদে ট্রাক্টর প্রতি ৪০০ থেকে ১৫০০ টাকা করে বিক্রি করছে। আর সমস পাড়া গ্রামের বাবু মিয়া ও আলম মিয়া এই বালু উত্তোলন চক্রের নিয়ন্ত্রন করেছে। তারা এই বালু উত্তোলনে কোন ঝুড় ঝামেলা এড়াতে ম্যানেজের নামে প্রত্যেক বালুর মেশিন মালিকদের নিকট থেকে ট্রলি প্রতি ১০০ টাকা থেকে ১৫০ টাকা করে বিট তুলে দিনে হাজার হাজার টাকা আদায় করে এই বালুদস্যূ চক্র নিয়ন্ত্রন করছে। এলাকাবাসী আরও জানান,এই অবৈধ উত্তোলন কৃত বালু ট্রাক্টর দিয়ে অবাধে আনা নেয়ায় স¤প্রতি বেপরোয়া ট্রাক্টর চাপায় ২টি শিশুর প্রানহানী,৩জন আহতের ঘটনা ঘটলেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করা ও অবৈধ বালু উত্তোলনে বালুদস্যূদের কখনও জেল জরিমানা বা কার্যকরি পদক্ষেপ না দেখায় এখানে আইনের প্রতি সাধারন মানুষের শ্রদ্ধা কমছে। দেখা দিয়েছে সাধারন মানুষের মিশ্র প্রতিক্রিয়া। বেপরোয়া বালু দস্যদের বিরুদ্ধে এলাকার সাধারন মানুষ ভয়ে প্রতিবাদ করতে বা মুখ খুলতে সাহস পান না। যারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। তাদের সাথে এই চক্রের মাঝে মধ্যেই বাক বিতান্ডায় স্থায়ী ভাবে শত্রুতায় পরিনিত হয়েছে।যে কোন মহুর্তে সাধারন মানুষের সাথে সংঙ্গবদ্ধ এই চক্রের সংঘর্ষের আশংকা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী রামকৃষ্ণ বর্মন বলেন, নদী থেকে ভূগর্ভস্থ অবৈধ বালু উত্তোলন বন্ধে খুব শীঘ্রই কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top