
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ আকন্দ ওরফে কালা আজিজের বিরুদ্ধে আয়াকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজকে কমিটি থেকে অপসারণ সহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেণ।
রাজাপুর উচ্চ ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আজিজ আকন্দ কালা আজিজ (৪০) উপজেলার রাজাপুর গ্রামের মৃত আজম আকন্দের ছেলে।
ভুক্তভোগী উক্ত বিদ্যালয়ের আয়া জানান, গত ১৬ মে, দুপুরে কালা আজিজ আমাকে বিদ্যালয়ের চাকরী স্থায়ী করে দিবে বলে আমাকে জানায়। এসময় আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে পারবোনা বললে। সে আমাকে টাকা দিতে হবেনা বলে ঝাপটে ধরে। এসময় নিজেকে রক্ষার্থে চিৎকার দিলে আসে পাশের লোকজন ছুটে আসলে। পরে আজিজ দৌড়ে পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমূল হুদা বলেন, ভুক্তভোগী আয়া আজিজের বিরুদ্ধে যৌন হয়রানি করেছে এমন অভিযোগ এনে আমার নিকট লিখিত অভিযোগ দিয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, বিদ্যালয়ের আয়া আমাদের নিকট লিখিত অভিযোগ দিয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জন্য সুপারিশ করবো।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।