ধনবাড়ীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

S M Ashraful Azom
0
ধনবাড়ীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বামীর নির্যাতনে ৫ মাসের অন্তঃসত্তা রুমা আক্তার (১৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে ধনবাড়ী থানা পুলিশ ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে স্বামী বেলাল হোসেন (২৮) কে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।

অভিযোগ উঠেছে, রোববার (১৯ মে) দাম্পত্য কলহের জেরে স্বামী বেলালের শারীরিক নির্যাতনে অতিরিক্ত রক্তক্ষরণে তার দ্বিতীয় স্ত্রী রুমা আক্তারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের চকভিকি গ্রামে। বেলাল সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া গ্রামের আব্দুল খালেকের বিদেশ ফেরত ছেলে। নিহত রুমা আক্তার বেলালের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় যদুনাথপুরের চকভিকি গ্রামের আপন চাচাতো বোন রোজিনা বেগমকে বিয়ে করে। বিয়র পর বেলাল বাড়িঘর করে ওই গ্রামের বাসিন্দা হয়ে যান।  রোজিনা চকভিকি গ্রামের আব্দুস সামাদের মেয়ে। প্রবাসে থাকা অবস্থায় প্রথম স্ত্রী রোজিনা বেলালকে ছেড়ে পরকিয়ার টানে প্রেমিকের সাথে অন্যত্র চলে যায়। বেলাল দেশে ফিরে নতুন করে ঘর সংসারের আশায় রংপুরের মেয়ে রাজধানীতে  থাকা রুমা আক্তারের সাথে মোবাইলে সম্পর্ক করেন। রুমা এক পর্যায়ে বেলালের কাছে চলে আসেন। বয়স না হওয়ায় বিনা রেজিস্ট্রিতে বিয়ে করেন তারা। বিয়ের কয়েক মাসে সন্তান সম্ভবা হন রুমা। এদিকে বেলালের প্রথম স্ত্রী রোজিনা আবার সংসারে ফিরে আসবে গুঞ্জনে রুমা বেলালের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। বেকার বেলাল নানা সময়ে রুমার উপর নির্যাতন চালায়।

খাওয়ার ব্যবস্থা না করেই কয়েকদিনের জন্য বাড়ি ছাড়া হয়ে থাকেন। এ সময় রুমা অন্যের বাড়িতে কাজ করে চেয়ে চিন্তে চলতেন। অত্যন্ত মানবেতর জীবন ছিল রুমার এমনটিই জানালেন ঘটনাস্থলে তদন্তে যাওয়া ধনবাড়ী থানার উপ-পরিদর্শক নূরে আলম।

স্থানীয়রা আরো ধারণা করছেন- গতকাল রোববার সন্ধ্যায় রুমা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ্য হন। তাকে প্রথমে ধনবাড়ী ও পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্বামী বেলালকে হেফাজতে নেয়।

মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম জানান, রুমার  লাশ ও বেলালকে ধনবাড়ী থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে ।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top